| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৬:৪৯:৩৭:অপরাহ্ন  |  ২৫৯০৫৭ বার পঠিত
যৌন হয়রানির অভিযোগে  যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী থানায় ধর্ষণ, ব্ল্যাকমেইলের অভিযোগের এক সিরিয়াল যৌন অপরাধীরকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে  নেমে গত দেড় মাসে একই ধরনের ১০ ভুক্তভোগীর সন্ধান পায় পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এই তথ্য জানান। তিনি বলেন, ৪ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত এর মধ্যে ১০টি একই ধরনের অভিযোগ আসলে যাত্রাবাড়ী থানার একটি অভিযোগের ভিত্তিতে প্রথমে এ আসামিকে গ্রেপ্তার করে তারা। 

ঘটনার বর্ণনায় দিয়ে ডিএমপি বলেন, প্রতারকের নাম রাশেদুল ইসলাম রাব্বি। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি প্রথমে বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণে আনতেন পরে সেই অ্যাকাউন্ট ব্যবহার করে ওই নারীর বন্ধু তালিকায় থাকা অন্যান্য মেয়েদের সঙ্গে যোগাযোগ শুরু করতেন। এভাবে তাদেরকে বিভিন্ন কৌশলে দেখাকরে মোবাইল ফোন, অর্থ, সম্পদসহ ‍এমনকি ব্যাংকের অর্থ পর্যন্ত হাতিয়ে নিতেন, এদের মধ্যে অনেকে আবার ধর্ষণ ও ব্ল্যাকমেইলেরও শিকার হতেন।  ভুক্তভোগীরা বেশিরভাগই মিরপুর এলাকার বাসিন্ধা।  পুলিশ এখন পর্যন্ত মনে করছেন,  আসামির সহযোগী থাকলেও খুব বেশি কেউ নেই।

ডিসি আরও বলেন, অনেকে সামাজিক সম্মানের ভয়ে সরাসরি অভিযোগ না করে মোবাইল হারিয়েছে উল্লেখ করে জিডি করেতেন। এরই সূত্র ধরে আমরা ভুক্তভোগীদের শনাক্ত করতে পেরেছি।

প্রতারণার ধরণ একই রকম প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এই ধরনের আচরণ খুবই অস্বাভাবিক। আমাদের কাছেও এটি একটি ভিন্নধর্মী মামলা। আসামির বিরুদ্ধে আরো তদন্ত চলমান রয়েছে, এ ধরনের কোন অভিযোগ থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪