| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৭:৪০:৫৫:অপরাহ্ন  |  ২৮৪৫৩৩ বার পঠিত
ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি

পটুয়াখালী প্রতিনিধি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

‎বুধবার (১৫ এপ্রিল) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট (আন্দোলন বাস্তবায়ন কমিটি), পটুয়াখালী জেলা শাখা। ‎এ সময় সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

‎স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। ১৯৭৮ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের পর থেকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকলেও এখনো সেগুলো জাতীয়করণ করা হয়নি। ফলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন।

‎শিক্ষকদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করে শিক্ষকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

‎তারা বলেন, বিভিন্ন সময়ে সরকার আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এতে করে শিক্ষক-শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

‎তারা আরো বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিসহ কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪