স্টাফ রিপোর্টার: খুলনা মেট্রোপলিটন কেএমপি পুলিশের কর্মরত ১১ অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কেএমপির বিভিন্ন থানায় কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেএমপির পরিদর্শক এসএম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, কেএমপির পরিদর্শক মু. মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পরিদর্শক মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পরিদর্শক লোকমান হোসেনকে নগর গোয়েন্দা শাখায়, পরিদর্শক মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায়, দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা থানায়, খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে নগর গোয়েন্দা শাখায়, কেএমপির পরিদর্শক মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়, কেএমপির রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানায়, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে নগর গোয়েন্দা শাখায় এবং কেএমপির ওসি প্রসিকিউশন মোশারফ হোসেনকে কেএমপির রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলি করা হয়।
কেএমপি কমিশনারের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এসব অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হলো।
রিপোর্টার্স২৪/ফয়সাল