| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়ির আঙিনায় গাঁজা চাষে গ্রেপ্তার জামাল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৪:২৩:৩৭:অপরাহ্ন  |  ৯৩৩৭৮২ বার পঠিত
বাড়ির আঙিনায় গাঁজা চাষে গ্রেপ্তার জামাল

বরিশাল প্রতিনিধিনিজ বাড়ির আঙিনায় অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে জামাল বেপারি (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের । 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আরজি কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জামাল বেপারি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে তার বাড়ির আঙিনায় কৌশলে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে অবৈধভাবে রোপণ করা বেশ কিছু গাঁজা গাছ উদ্ধার করে পুালশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামাল বেপারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে। পরে (১৫ এপ্রিল) দুপুরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃত জামাল বেপারী ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর আরজি কালিকাপুর গ্রামের মিনাজ উদ্দিন বেপারির ছেলে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪