| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ২০:৪৪:৩১:অপরাহ্ন  |  ২৪২৭২৭ বার পঠিত
বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রিপোর্টার্স ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্য হাতির আক্রমণে কৃষক ছাবের আহমেদ (৬৭) নিহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল)ভোরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের পাদদেশে অবস্থিত বোরো ধানখেতে পাহারা দিচ্ছিলেন ছাবের আহমেদ। এলাকাটি বন্য হাতির বিচরণক্ষেত্র হওয়ায় তিনি রাতে আগুন জ্বালিয়ে ধানক্ষেত রক্ষা করার চেষ্টা করছিলেন। ভোরের দিকে হঠাৎ পাহাড় থেকে একটি বন্য হাতি নেমে এসে ধানখেতে ঢুকে পড়ে। এ সময় হাতিটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি ক্ষিপ্ত হয়ে ছাবের আহমেদকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনাস্থলের পাশের একটি মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ জানান, ভোরের আজানের কিছুক্ষণ আগে হাতির বিকট গর্জন শুনে তিনি ছুটে যান এবং ধানখেতে ছাবের আহমেদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন।

স্থানীয় কৃষক জামাল উদ্দিন জানান, এলাকায় হাতির চলাচল সাম্প্রতিক সময়ে বেড়েছে। ফলে অনেক কৃষক রাত জেগে ধানখেত পাহারা দিতে বাধ্য হচ্ছেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড়ঘেঁষা এলাকায় খাদ্যের সন্ধানে হাতির লোকালয়ে প্রবেশের ঘটনা বাড়ছে, যার ফলে মানুষ-হাতি সংঘাতও বৃদ্ধি পাচ্ছে। 

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, পাহাড়ের পাশে ছাবের আহমদ বোরো ধানের চাষ করেছেন। গভীর রাতে তিনি সেখানে ধান পাহারা দিতে যান। ভোরের দিকে বন্য হাতি ধানখেতে নামলে ছাবের আহমদ বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন। বন বিভাগের পক্ষ থেকে তাঁর পরিবারকে সহায়তা দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪