| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝড়ে রেললাইনে গাছ

৩ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ০৭:৫৬:৪৫:পূর্বাহ্ন  |  ২৫৯৪৪৯ বার পঠিত
৩ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

ময়মনসিংহ প্রতিনিধি: প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গাছ অপসারণের পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে চালক রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে ট্রেনটি থামিয়ে দেন। এতে তাৎক্ষণিকভাবে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ঝড়ের কারণে বড় একটি গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে দেয়।

এ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে এবং দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউলিয়া নগর এলাকায় আটকে পড়ে, ফলে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, গাছ অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং বিলম্বিত ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪