| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৩:৩১:৫৫:অপরাহ্ন  |  ২৬৪১২৯ বার পঠিত
পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিরল আকারের একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি বিক্রি হয়েছে ৪৮ হাজার ৪৫০ টাকায়, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি স্থানীয় আড়তে আনা হলে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে আশপাশে। এমন বড় কাতল মাছ এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে রোজাউল মন্ডলের আড়তে মাছটি উঠলে তিনি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ যোগ করে ঢাকার গুলিস্তানের এক শিল্পপতির কাছে মাছটি বিক্রি করেন।

তিনি আরও বলেন, এত বড় কাতল মাছ এখন নদীতে খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি আড়তে আসার পরপরই অনেকেই দেখতে ভিড় করেন। আমার দোকানে আনার পরও মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীতে আগের মতো বড় আকারের মাছ এখন আর তেমন পাওয়া যায় না। নদীর নাব্যতা হ্রাস, পরিবেশগত পরিবর্তন এবং অতিরিক্ত মাছ ধরার কারণে বড় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলে মনে করছেন তারা।

এদিকে, বিশাল আকারের এই কাতল মাছ ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ভিড় করেন। অনেকেই মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

স্থানীয়দের মতে, পদ্মায় এমন বড় মাছ ধরা পড়া শুধু ব্যবসায়িক দিক থেকেই নয়, বরং নদীর জীববৈচিত্র্যের জন্যও একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪