| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৪:৪১:১৫:অপরাহ্ন  |  ১৬১৬৪৬ বার পঠিত
কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের একদিন পর ১৪ বছরের নাসিমা খাতুন নামে এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পৌরসভার সলেমানপুর এলাকার একটি ইটভাটার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাসিমা ওই এলাকার মৃত নাজমুল মীরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সলেমানপুর হঠাৎপাড়া এলাকার মরহুম সিরু মিয়ার ইটভাটার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি নাসিমার বলে শনাক্ত করেন।

খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনাটি এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি উঠেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪