| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকা পাবে ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন শিশু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৫:৫৯:০৩:অপরাহ্ন  |  ১৬৩৪০৫ বার পঠিত
কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকা পাবে ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন শিশু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ শুরু হতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল থেকে। এ কার্যক্রম চলবে টানা ১১ মে পর্যন্ত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন এ ক্যাম্পেইনের সকল দিক তুলে ধরেন। পরে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন আক্তার হাম-রুবেলা ক্যাম্পেইনসংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

এ ছাড়া কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়ন করতে জেলায় ৬টি স্থায়ী ও ১ হাজার ৬৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী ও দুজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৩০ হাজার ৯২৬ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। উপজেলা ও পৌরসভাভিত্তিক হিসেবে কুষ্টিয়া সদর উপজেলায় ৪৫ হাজার, দৌলতপুরে ৪৭ হাজার ৬১৩, মিরপুরে ৩৩ হাজার ৮৯৩, ভেড়ামারায় ২৪ হাজার ৬৯১, কুমারখালীতে ৩৮ হাজার ৮৪৩ এবং খোকসায় ১৪ হাজার ৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া পৌরসভায় ১৯ হাজার ৪৫০, ভেড়ামারা পৌরসভায় ২ হাজার ৬৮৬ এবং কুমারখালী পৌরসভায় ৪ হাজার ৫৪৪ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জেলায় হামে আক্রান্ত সন্দেহে ৫৩৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ পরিস্থিতি ঠেকাতে ও রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য অভিভাবকদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার আহবান জানান জেলার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪