| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধের মুত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৬:৪৭:২০:অপরাহ্ন  |  ২৬০৫৬৮ বার পঠিত
ফরিদপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধের মুত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ইউনুস শেখ (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস শেখ ডাঙ্গী ইউনিয়নের খইয়া গ্রামের মৃত শেখ আদেল উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইউনুস শেখ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার সময় তিনি বাশাগাড়ী রেলগেট এলাকায় অসংলগ্নভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের স্বজনরা এবং স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক সমস্যার কারণে তিনি ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

ইউনুস শেখের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪