| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৬:৫৫:৩৯:অপরাহ্ন  |  ১৬২৭৫০ বার পঠিত
বাগেরহাটে ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ লক্ষ্যে শিশুদের টিকাদানে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সদর উপজেলায় ১৭ হাজার ৩৬১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জেলার মোট লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়।

সভায় ডা. প্রদীপ কুমার বকসী বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ এবং একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশনে রাখা এবং অন্যান্য শিশুদের সঙ্গে সংস্পর্শ সীমিত করার পরামর্শ দেন তিনি। প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ভর্তি করার কথাও উল্লেখ করেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সন্দেহভাজন ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪