| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টঙ্গিবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১১:২৭:১১:পূর্বাহ্ন  |  ৯১৬০১৯ বার পঠিত
টঙ্গিবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

রিপোর্টার্স ডেস্ক: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার আড়িয়াল ইউনিয়নের বিসাউল্লাহ গ্রামের রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের আরাফাত খাঁ (২২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিজান ঢালী বন্ধুদের সঙ্গে ফজুশাহ শোলাকান্দা বিলে ফুটবল খেলছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিজান বসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে।

অন্যদিকে আরাফাত খাঁ নিজ বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হাইয়ারপাড়া গ্রামের জসিম খার ছেলে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪