| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেলসংকটে ফিলিং স্টেশনে ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১২:২১:২৪:অপরাহ্ন  |  ৯১৪১৪২ বার পঠিত
তেলসংকটে ফিলিং স্টেশনে ভাঙচুর

রিপোর্টার্স ডেস্ক: তেল শেষ হওয়াকে কেন্দ্র করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী মোড় এলাকার সারমানো ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রাত ৩টার দিকে ফিলিং স্টেশনে তেল শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সরবরাহ বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তেল নিতে আসা কিছু মোটরসাইকেলচালক ইটপাটকেল নিক্ষেপ করে স্টেশনটিতে ভাঙচুর চালান। এই ঘটনায় সাইফুল ইসলাম (৪৯) ও রাসেল (২৪) নামের দুজনকে আটক করা হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম চলছিল। তবে তেল শেষ হয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি সংকটজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪