ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি প্রাইভেটকারে করে বিদেশি মদ পাচারের সময় ৯০ বোতল মদ ও একটি প্রাইভেটকারসহ একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী বাঘরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী লেনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ সময় পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং মাদক ব্যবসায়ী মো. রাকিবকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসএন