| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ২০:১৬:১২:অপরাহ্ন  |  ২২৬৫৮২ বার পঠিত
ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

রিপোর্টার্স ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় পড়া না পারায় রুমানা আক্তার নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক অর্পণ হালদার শিক্ষার্থীকে মারধর করেন বলে জানা গেছে।

জ্ঞান ফেরার পর শিক্ষার্থী রুমানা জানায়, ক্লাস চলাকালে ওই শিক্ষক তাকে বাংলা বিষয়ে তিনটি প্রশ্ন লিখতে বলেন। দুটি প্রশ্নের উত্তর পারলেও একটির উত্তর দিতে না পারায় তার মাথায় হাত দিয়ে সজোরে বেশ কয়েকটি আঘাত করেন শিক্ষক অর্পণ। এতে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক অর্পণ হালদার জানান, পড়া না পারার কারণে তাকে সামান্য আঘাত করা হয়েছিল। এতে যে সে অসুস্থ হয়ে পড়বে, তিনি তা বুঝতে পারেননি।

কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান বলেন, কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে আহত করার বিধান নেই। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪