| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা মেট্রোপলিটন এলাকার হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে : শ্রম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯২৮৪৭ বার পঠিত
ঢাকা মেট্রোপলিটন এলাকার হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে : শ্রম উপদেষ্টা
ছবির ক্যাপশন: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাট রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তিনি বলেন, শ্রম আইন, ২০০৬ এর আওতায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে। (বাসস)

রোববার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা এ প্রসঙ্গে আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ২০ মে এর মধ্যে দোকানপাট ও অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকগণ ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল দোকানপাট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

মত বিনিময়কালে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪