| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১০:৪৯:৩১:পূর্বাহ্ন  |  ১০৬৯ বার পঠিত
রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাঙামাটি সদর উপজেলায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্ম সিংহ চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নিহতের খবর পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে দলটির নেতাকর্মীরা। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য জন সংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ।

নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি।

ইউপিডিএফ জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্ম সিংহ। এ সময় জন সংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। পালাতে চেষ্টা করলেও অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই মারা যান ধর্মসিং। এছাড়া ধর্ম সিংয়ের দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় ইউপিডিএফ।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাতে গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, আমি শুনেছি একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।

তবে এ বিষয়ে জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪