| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৩:০৭:৫৭:অপরাহ্ন  |  ৭৭২ বার পঠিত
নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মহল এ তথ্য পাওয়া গেছে। 

সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে মন্ত্রিপরিষদের এক নোটিশে জানানো হয়, বগুড়া সিটি কর্পোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে গত ১২ এপ্রিল প্রাক-নিকার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন- মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। সম্ভাব্য আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হতে পারে প্রায় দেড় লাখ।

তবে এখনো গেজেট প্রকাশ,  এবং আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় নতুন উপজেলাটি কার্যক্রম শুরু করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ হলে মোকামতলা আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসেবে কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪