| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক কোটি রুপি ক্ষতিপূরণের দাবি তামান্না, যা বললেন আদালত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৩:১০:০৬:অপরাহ্ন  |  ৭৫৮ বার পঠিত
এক কোটি রুপি ক্ষতিপূরণের দাবি তামান্না, যা বললেন আদালত

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া আবারও আলোচনায়, তবে এবার সিনেমা নয় আইনি লড়াইয়ের কারণে। খ্যাতির সঙ্গে সঙ্গে ব্র্যান্ড ভ্যালু বাড়লেও, একটি সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চলমান বিরোধে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট তার করা ১ কোটি রুপি ক্ষতিপূরণের আবেদন খারিজ করে দিয়েছে।

ঘটনার সূত্রপাত ২০০৮ সালের ৭ অক্টোবর। ওই সময় সংশ্লিষ্ট সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তামান্না ভাটিয়া একটি বড় অঙ্কের ৬.২ কোটি রুপির বিজ্ঞাপন চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত ওই সাবানের মোড়ক ও প্রচারণায় তার ছবি ব্যবহারের অনুমতি ছিল।

অভিযোগ অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সংস্থাটি তার অনুমতি ছাড়াই দীর্ঘ সময় ধরে পণ্যের প্রচারে তার ছবি ব্যবহার করতে থাকে। এতে তার পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন তামান্না। এই অভিযোগের ভিত্তিতেই তিনি সংস্থাটির কাছে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন।

তামান্না আরও দাবি করেন, অনুমতি ছাড়া তার ছবি ব্যবহারের ফলে জনমনে ভুল বার্তা গেছে এবং এটি তার ইমেজের জন্য ক্ষতিকর হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে সংশ্লিষ্ট সংস্থাটি বিজ্ঞাপন থেকে তার ছবি সরিয়ে নেয়।

তবে মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্ট বিচারপতি পর্যবেক্ষণে জানান, অভিনেত্রীর পক্ষ থেকে উপস্থাপিত নথি ও যুক্তি ক্ষতিপূরণের দাবির পক্ষে যথেষ্ট ও গ্রহণযোগ্য নয়। তাই আদালত তার ১ কোটি রুপি ক্ষতিপূরণের আবেদন সরাসরি খারিজ করে দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪