সিরাজুদ্দোজা পাভেল, মেহেরপুর প্রতিনিধি: আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর আম্রকাননে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। তারপর থেকেই দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে এ বছর সরকারি ভাবে কোনো কর্মসূচি নেওয়া হয়নি।
জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে, এবার সরকারি ভাবে কোনো নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না।
তবে আজ শুক্রবার সকাল ৯টার সময় মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন