| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালুয়াঘাটে নবাগত ইউএনও’র সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৭:২৯:০১:অপরাহ্ন  |  ৩২১ বার পঠিত
হালুয়াঘাটে নবাগত ইউএনও’র সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ-এর সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সভায় নবাগত ইউএনও ফয়সাল আহমেদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪