| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় পানির ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৮:১৪:৩৮:অপরাহ্ন  |  ৪৫৫ বার পঠিত
ফতুল্লায় পানির ট্যাংকে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় লালনের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. রানা (২২)।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, ভবনের পানির ট্যাংকের সেন্টারিং খোলার কাজ করতে প্রথমে দেলোয়ার ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পরও তিনি বের না হলে আরেকজন ভেতরে নামেন। পরে তৃতীয় এক ব্যক্তি নিচে নেমে দেখেন, দুজনই অচেতন অবস্থায় পড়ে আছেন। স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

নিহত দেলোয়ার মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছর বয়সী সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে।

অপরদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত কাজ করতে এসে প্রাণ হারান তিনি। মাত্র চার মাস আগে তার বিয়ে হয়েছিল।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪