| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে : পানিসম্পদ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৩:৪৭:৩২:অপরাহ্ন  |  ৬১১ বার পঠিত
লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে জেলা শহরের বাস টার্মিনাল পর্যন্ত ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালের জানুয়ারি মাসে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

সড়টিকে ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ অঞ্চলের ২১ জেলার সাথে বন্দরনগরী চট্টগ্রামের সড়ক যোগাযোগ সহজ হবে। এতে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলার বটতলী এলাকায় ফোর লেন প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি ছিল এই ফোর লেন প্রকল্পের। নানা কারণে প্রকল্পের কাজ শুরু করা হয়নি। এই সড়কটি ব্যস্ততম হওয়ায় সড়কটি ছয় লেনে উন্নীত করা গেলে ভালো হতো বলেও মন্তব্য করেন মন্ত্রী। 

১৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের ফোর লেন এই সড়কের জন্য বরাদ্দ সাড়ে তিনশ কোটি টাকা। তাহের ব্রাদার্স ও এম এইচ রহমান নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪