| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৬:০৮:১৬:অপরাহ্ন  |  ৫৮২ বার পঠিত
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কুষ্টিয়া প্রতি‌নিধি: কুষ্টিয়ায় প‌রিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবির‌তি প্রত‌্যাহারের পর বাস চলাচল শুরু হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৮ এপ্রিল) সকালে পুলিশ সুপারের সাথে কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত  হয়। বৈঠক শেষে বেলা ১ টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা জানানো হয়। কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক এ তথ‌্য জানিয়েছে।

এর আগে দুই দফা দা‌বি আদা‌য়ে গত বৃহস্প‌তিবার থেকে সন্ধ‌্যায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিকেরা। শুক্রবার ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুর রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটে মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলেছে।

পরিবহন শ্রমিকদের দাবির মধ্যে প্রথমটি হলো পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে।

এ পরিস্থিতিতি বিবেচনা করে  যাত্রি ভোগান্তি রোধে শনিবার সকাল ১১টায় বাস মালিক-শ্রমিকরা জেলা পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিনের সঙ্গে আলোচনায় ব‌সেন। প্রায় দুইঘন্টা চলা আলোচনায় দা‌বি মে‌নে নেওয়ার আশ্বাসে কর্মবির‌তি প্রত‌্যাহা‌রের ঘোষণা দেন শ্রমিকরা।

কু‌ষ্টিয়া বাস-‌মি‌নিবাস মা‌লিক গ্রু‌পের সভাপ‌তি আক্তার হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁদের দাবির ব্যাপারে ইতিবাচক থাকায় তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪