নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শতাধিক গরীব ও অসহায়দের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮এপ্রিল) সকালে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর জি.এম উচ্চ বিদ্যালয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বেসরকারি সংস্থা গাক চক্ষু হাসপাতাল এর আয়োজন করে।
এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এসময় বক্তব্য রাখেন, গাক এর সিনিয়র পরিচালক ড. মোহাম্মদ মাহাবুব আলম এর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ও সাংবাদিক কায়েস উদ্দীন সহ অন্যরা।
উপস্থিত ছিলেন, পাহাড়পুর জি.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র মন্ডল, সাবেক প্রধান শিক্ষক মনছুর আলী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সহকারি সেটেলমেন্ট অফিসার আফজাল হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংস্থার মিলন, খোরশেদ আলম ও আফজাল হোসেন সহ অন্যরা।
আয়োজকরা জানান, শতাধিক গরীব ও অসহায়দের ফ্রি চক্ষু সেবা প্রদান করা হবে। যাদের চোখের ছানি অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে বগুড়ায় চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়াও বিনামূল্যে চশমা ও বিভিন্ন ওষধ প্রদান করা হয়।
মানবিক এই আয়োজন করায় ধন্যবাদ জানিয়েছেন এলাবাকাসী
রিপোর্টার্স২৪/মিতু