| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষি জমি রক্ষা জোটের সভা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৮:১০:৪২:অপরাহ্ন  |  ৩১১ বার পঠিত
অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষি জমি রক্ষা জোটের সভা

অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় এবং জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মতলব সর্দারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

কৃষি জমি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং আগামী জলাবদ্ধতা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলা’র আঞ্চলিক সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি কমিটির সদস্য আখতারুজ্জামান তরফদার, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য আবু মহসিন, সিরাজুল ইসলাম। 

বক্তারা বলেন, ভবদহের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে নদী ক্ষরণের পাশাপাশি টি আর এম প্রকল্প চালু না করলে এর স্থায়ী সমাধান কোনভাবেই হবে  না। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে আতঙ্কিত অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া অঞ্চলের লক্ষাধিক মানুষ। 

বক্তারা আরো বলেন, সেনাবাহিনীর অধীনে নদী খনন কাজে নদীতে আড়াআড়ি তিনটি বাধ দেওয়ার ফলে পানি নিষ্কাশনের বা পানি প্রবাহের কোন সুযোগ নাই, ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ১৪০ কোটি টাকা বরাদ্দে পাঁচটি নদীর খনন ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজের তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে বক্তারা জানান। 

নদীর উপর ক্রস বাধ দেওয়াতে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা করছেন এলাকাবাসী। মত বিনিময় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন টি আর এম প্রকল্প বাস্তবায়ন করতে হবে, নদীক্ষনণের পাশাপাশি আমডাঙ্গা খাল সংস্কার, ক্রস বাধ অপসারণ এবং নদী ড্রেজিংয়ের দাবি জানান। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪