| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১১:১৩:১৩:পূর্বাহ্ন  |  ২০৮ বার পঠিত
নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও নেটদুনিয়ায় আলোচনার ঝড় তুলেছেন। এবার নাচতে নাচতে চিংড়ি রান্নার একটি ভিডিও শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছোট ভিডিও প্রকাশ করেন এই নায়িকা। সেখানে তাকে দেখা যায় দারুণ ফুরফুরে মেজাজে, আনন্দের সঙ্গে রান্না করতে।

ভিডিওতে পরীমণির পরনে ছিল হাতাকাটা কালো ড্রেস, চোখে চশমা এবং চুল বাঁধা ঝুঁটি স্টাইলে। আধুনিক রান্নাঘরে কড়াইয়ে চিংড়ি বসিয়ে রান্না করার আগে খানিকটা নাচতেও দেখা যায় তাকে। পেছনে বাজছিল জনপ্রিয় একটি হিন্দি গান, আর সেই সুরের তালে তালে খুন্তি হাতে নেচে চিংড়ি নাড়ছিলেন তিনি।

মাত্র ১৬ সেকেন্ডের ভিডিও হলেও এটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ক্যাপশনে পরীমণি মজার ছলে লিখেছেন—“একজন চিংড়ি প্রিয় পরী হিহি”।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মন্তব্যে ভরে যায় পোস্টটি। অনেকেই জানিয়েছেন, রান্নার সময় তারাও এমন আনন্দে নাচতে ভালোবাসেন। পরীমণির প্রাণবন্ত এই উপস্থিতি নেটিজেনদের বেশ মুগ্ধ করেছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন ও নানা ঘটনা কেন্দ্র করে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। যদিও বড় পর্দায় তার উপস্থিতি এখন কিছুটা কম, তবে শোনা যাচ্ছে নতুন চলচ্চিত্র ও ওটিটি কনটেন্ট নিয়ে আবারও ব্যস্ত সময় পার করছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪