| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৩:২৯:১৩:অপরাহ্ন  |  ২৩৮৬৩ বার পঠিত
এবার এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ পরীক্ষার্থী কমেছে

বেনাপোল প্রতিনিধি: আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এ বছর যশোর শিক্ষা বোর্ডে ৬ হাজার ৪০১ জন পরীক্ষার্থী কমেছে। শিক্ষার্থী ঝরে পড়ার কারণেই পরীক্ষার্থী সংখ্যা কমেছে বলে মনে করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

বোর্ড সূত্রে জানা যায়, ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৪৯০। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জনে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং অনিয়মিত ২৫ হাজার ৬৭৮ জন। ছেলে পরীক্ষার্থী ৬৬ হাজার ৯২৮ জন এবং মেয়ে ৬৮ হাজার ১৬১ জন। বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞানে ৩৯ হাজার ৪২৬, মানবিকে ৮২ হাজার ৪১১ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, খুলনায় মোট পরীক্ষার্থী ২১ হাজার ৪২৮ জন। এর মধ্যে ছেলে ১০ হাজার ৬১০ ও মেয়ে ১০ হাজার ৮১৮ জন। বিজ্ঞানে ৬ হাজার ৫২২, মানবিকে ১১ হাজার ৪১২ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩ হাজার ৪৯৪ জন অংশ নেবে।

বাগেরহাটে মোট পরীক্ষার্থী ১১ হাজার ৯২৬ জন। ছেলে ৫ হাজার ৫৫০ ও মেয়ে ৬ হাজার ৩৭৬ জন। বিজ্ঞানে ২ হাজার ৮৩১, মানবিকে ৭ হাজার ৩৫০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১ হাজার ৭৪৫ জন।

সাতক্ষীরায় মোট পরীক্ষার্থী ১৪ হাজার ২৪৭ জন। ছেলে ৭ হাজার ১২৯ ও মেয়ে ৭ হাজার ১১৮ জন। বিজ্ঞানে ৩ হাজার ৭৩৩, মানবিকে ৯ হাজার ১৯১ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১ হাজার ৩২৩ জন।

কুষ্টিয়ায় মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৭৪৯ জন। ছেলে ৯ হাজার ৬৭৮ ও মেয়ে ১০ হাজার ৭১ জন। বিজ্ঞানে ৮ হাজার ৭৭৭, মানবিকে ৯ হাজার ৭৭৮ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১ হাজার ১৯৪ জন।

চুয়াডাঙ্গায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯৬২ জন। ছেলে ৪ হাজার ৪৬৯ ও মেয়ে ৪ হাজার ৪৯৩ জন। বিজ্ঞানে ২ হাজার ৫৪৭, মানবিকে ৬ হাজার ১২৯ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৬ জন।

মেহেরপুরে মোট পরীক্ষার্থী ৬ হাজার ২০০ জন। ছেলে ৩ হাজার ৯৮ ও মেয়ে ৩ হাজার ১০২ জন। বিজ্ঞানে ২ হাজার ৭৭, মানবিকে ৩ হাজার ৮৮৭ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৩৬ জন।

যশোর জেলায় মোট পরীক্ষার্থী ২২ হাজার ৮৮ জন। ছেলে ১১ হাজার ৬ ও মেয়ে ১১ হাজার ৮২ জন। বিজ্ঞানে ৬ হাজার ৫১, মানবিকে ১৩ হাজার ৫৩৭ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২ হাজার ৫০০ জন।

নড়াইলে মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৪ জন। ছেলে ২ হাজার ৮৭৭ ও মেয়ে ৩ হাজার ১৮৭ জন। বিজ্ঞানে ১ হাজার ৪৭৪, মানবিকে ৩ হাজার ৮৫৩ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৭৩৭ জন।

ঝিনাইদহে মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৩৪৯ জন। ছেলে ৮ হাজার ৫৭৮ ও মেয়ে ৭ হাজার ৭৭১ জন। বিজ্ঞানে ৩ হাজার ৫১৮, মানবিকে ১১ হাজার ৭৩৯ এবং ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষার্থী রয়েছে।

মাগুরায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ৭৬ জন। ছেলে ৩ হাজার ৯৩৩ ও মেয়ে ৪ হাজার ১৪৩ জন। বিজ্ঞানে ১ হাজার ৮৯৬, মানবিকে ৫ হাজার ৫৩৫ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬৮৫ জন পরীক্ষার্থী অংশ নেবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪