| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৬:০৯:১৯:অপরাহ্ন  |  ৩০৬ বার পঠিত
বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ। তিনি বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। জেলার কোনো শিশু যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তিনি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমসহ সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মাহবুব আলম। তিনি ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে জেলার প্রতিটি শিশু যেন টিকাদানের আওতায় আসে, সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। বক্তারা টিকাদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা এবং জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

উল্লেখ্য, এই ক্যাম্পেইনের মাধ্যমে হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে, যা জেলার শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪