| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সভা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১০:৪১:২৯:পূর্বাহ্ন  |  ৮৮৬৮৯১ বার পঠিত
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সভা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি রাশেদুল হাসান রিন্টু সিআইপি।  

সাধারণ সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়।  

সভায় নরসিংদীর ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ন এবং স্থানীয় ব্যবসায়ীদের  রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  

সাধারণ সভায় উপস্থিত ছিলেন, বর্তমান কার্যকরী পরিষদের পরিচালক নাজমুল হক, নাসির উদ্দিন, সারোয়ার হোসেন আওলাদ হোসেন মোল্লা ইমরান মোল্লা রিপনসহ নরসিংদী চেম্বার  অব কমার্স-এর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।  

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪