| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড় সীমান্তে বিপুল পরিমাণ শাড়ি ও গরু জব্দ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৭:০৫:৩৫:অপরাহ্ন  |  ৩১৭ বার পঠিত
পঞ্চগড় সীমান্তে বিপুল পরিমাণ শাড়ি ও গরু জব্দ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের পৃথক দুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং দুটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে এই অভিযান পরিচালনা করেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম।

 বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭০ থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে 'পেয়ারা বাগান' এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। অন্যদিকে, বড়শশী বিওপির টহল দল অমরখানা নামক স্থানে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু জব্দ করে। সীমান্ত পিলার ৭৭৮/৭ এস থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে এই অভিযান চালানো হয়। জব্দকৃত গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। 

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪