| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ১৪ কেজি গাঁজা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৭:১৪:৫১:অপরাহ্ন  |  ২৭৯ বার পঠিত
শেরপুরে ১৪ কেজি গাঁজা উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পরিত্যক্ত বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ১৮ এপ্রিল শনিবার উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বিলের পাড় থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জানা যায়, শনিবার সকালে গ্রামবাসী বিলের পানিতে গোসল করতে গেলে বিলের পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত বস্তাটি থেকে ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪