চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে মো. রফিক (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর বাজারের পশ্চিমে আনোয়ার হোসেনের বিল্ডিং এ কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক দক্ষিণ কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন বাড়িতে শ্রমিকের কাজ করে জীবীকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনরা জানান, রফিক আজ সকালে প্রবাসী আনোয়ার হোসেন এর বিল্ডিং এর তৃতীয় তলায় রান্না ঘরের কাজ করছিলো। অসতর্কাবস্থায় তিনি ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমান তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিষয়টি আমি জানতে পেরে মরদেহ হাস্তান্তরের জন্য লিখিত আবেদন দিয়েছি। পুলিশ আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করবে বলে জানাগেছে। রফিকের পরিবারের সদস্যরা মরদেহের সাথে আছে।
রিপোর্টার্স২৪/মিতু