| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১২:১৩:৩০:অপরাহ্ন  |  ৩৯৬ বার পঠিত
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে।

রোববার (১৯ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে আতিকুর রহমান নয়নকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

অভিযানকালে তার নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত মাদকদ্রব্য ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪