| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ব্যবসায়ীদের নতুন কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৪:১৭:৪০:অপরাহ্ন  |  ২২৭ বার পঠিত
বাগেরহাটে ব্যবসায়ীদের নতুন কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় শহরের কে আলী রোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির আহ্বায়ক শেখ মইনুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নজরুল ইসলাম রুনুর পরিচালনায় স্থানীয় ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান বাজার পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মইনুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক হিসেবে মো. নজরুল ইসলাম রুনু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে বেগম শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহাবুবুল আলম কাজল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ হিসেবে মো. মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক হিসেবে কাজী মো. মুগনিউজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসএন


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪