নেত্রকোণা প্রতিনিধি : অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে সনাতনী সমাজের হাজারো পূণ্যার্থীবৃন্দের উপস্থিতিতে নেত্রকোণার ঠাকুরাকোণা তাতিয়র ত্রিমোহনা আশ্রম ঘাট মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছর ৬ বৈশাখ ১৪৩৩ বাংলা (২০ এপ্রিল সোমবার) ভোর ৬টা থেকে সারাদিনব্যাপী সদর উপজেলার ঠাকুরাকোণা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা পূজা সমাপন, অক্ষয় তৃতীয়া মহাপুণ্য গঙ্গা স্নান, বিসর্জন, পিন্ডদান, গীতাপাঠ, ভাগবতপাঠ, ধর্মালোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/এসএন