| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনলাইন জুয়ার ফাঁদে প্রাণ গেল যুবকের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৫:৫০:০৯:অপরাহ্ন  |  ২৬০ বার পঠিত
অনলাইন জুয়ার ফাঁদে প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় অনলাইন জুয়ায় আসক্তি ও ধারাবাহিকভাবে টাকা হারানোর ঘটনায় নাহিদ রানা (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (২০এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নাহিদ সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী (ভূজারীপাড়া) গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। নাহিদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন নাহিদ। জুয়ার কারণে বারবার অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত শনিবার প্রায় ১০ হাজার টাকা হারানোর পর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন রোববার সন্ধ্যায় বাড়িতে ফিরলে সোমবার সকালে পরিবারের সদস্যদের সামনে বিষপান করার কথা স্বীকার করেন এবং সন্তানকে শেষবার দেখার আকুতি জানান।

পরে স্বজনরা তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “অনলাইন জুয়ায় টাকা হারিয়ে এক যুবক বিষপান করেছেন বলে আমরা জেনেছি। রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।”

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪