| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালুয়াঘাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৬:০১:৩৭:অপরাহ্ন  |  ২২৬ বার পঠিত
হালুয়াঘাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরা। উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, সারাদেশব্যাপী পরিচালিত এ টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা প্রদান করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪