| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৬:৪২:১০:অপরাহ্ন  |  ৪৯৪৯৮ বার পঠিত
মাগুরার শ্রীপুরে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে রাসেল মোল্লা (২৫) ও সড়ক দুর্ঘটনায় নাকোল ইউনিয়নের নাকোল গ্রামের বৃদ্ধ ষষ্ঠীরাম সাহা (৭০) নামে দুইজন পৃথক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, উপজেলার বরইচারা গ্রামের বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ মোল্লার পুুত্র, জেলা ছাত্রদলের সদস্য রাসেল মোল্লা সোমবার (২০ এপ্রিল) সকালে নিজ পুকুরে ইলেক্ট্রিক মোটরে পানি সেচের সময় বিদ্যুৎ তাড়িত হয়। 

অসুস্থ্য অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে রবিবার সকালে ইজিবাইক উল্টে নাকোল গ্রামের সত্তরোর্ধ বৃদ্ধ ষষ্ঠীরাম নামে এক বৃদ্ধ মারাত্বক আহত হন। আহত অবস্থায় সোমবার রাত অনুমান আড়াইটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এবিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ আতাউর রহমান বলেন, দুইটি বিষয়েই পুলিশ অবগত হয়েছে। আকস্মিক দুর্ঘটনার বিষয়ের কোন পক্ষের কোন অভিযোগ না থাকায় দুটি লাশেরই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪