| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৬:৪৭:৪২:অপরাহ্ন  |  ৩৬৬৪৬ বার পঠিত
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোনাল পর্যায়ে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের ক্ষুদে খেলোয়াড়দের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম সোহাগ মাহমুদ। সোমবার (২০এপ্রিল) দুপুরে চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জার্সি ও প্যান্ট বিতরণ করেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

এ সময় উপস্থিত ছিলেন চৌগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম সোহাগ মাহমুদ, চৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন, সহকারি শিক্ষক জামিরুল ইসলাম, রাজ কুমার মণ্ডল, আরিফা সুলতানা, শামসুর নাহার প্রমুখ।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম সোহাগ মাহমুদ বলেন, বরাবরই আমাদের এলাকার ছেলেরা ও মেয়েরা খেলাধুলায় ভাল করে আসছে। তাদের মাধ্যমে আমাদের এলাকার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে। আমি এলাকার বিভিন্ন ভাল কাজ কর্মের সাথে থাকতে চাই। এমন একটি মহতি কাজের সুযোগ পেয়ে নিজের কাছে ভাল লাগছে। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪