| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে দুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৬:৫৬:১৩:অপরাহ্ন  |  ৪৯৫২৫ বার পঠিত
ঝিনাইদহে দুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মোট ২৭ জন উপকারভোগীর মাঝে ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয়।

সোমবার (২০এপ্রিল) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।

সেসময় জেলার বিভিন্ন উপজেলার অসহায় দুস্থ রোগীদের চিকিৎসা বাদদ ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাবদ ৯০ হাজার টাকা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা বাবদ

৪৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি ও সিপিপিসি প্রকল্প উন্নয়ন বাবদ ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪