| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৭:৩৩:০১:অপরাহ্ন  |  ২০৯ বার পঠিত
অভয়নগরে ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

অভয়নগর (যশোর): যশোরের অভয়নগর উপজেলার  সিদ্ধিপাশা জামিয়া ইসলামীয়া মাদরাসার মাঠে সোমবার (২০ এপ্রিল) সকালে মাদক বিক্রির সময় ৮পিস ইয়াবা ট্যাবলেটসহ নোমান খান (১৯) নামে এক যুবককে আটক করা হয়।

এ সময় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।দণ্ডপ্রাপ্ত নোমান উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের ইসলাম খানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ইয়াবা ট্যাবলেট সেবন ও সংরক্ষণের দায়ে নোমান খান নামের ওই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪