| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ২১:০৭:৪১:অপরাহ্ন  |  ৯৫৬ বার পঠিত
মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

রিপোর্টার্স ডেস্ক: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাহাজ উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে সোমবার (২০এপ্রিল) জেলহাজতে পাঠানো হয়েছে। 

অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভনে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত শনিবার গভীর রাতে তিনি ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেন। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর গতকাল রোববার রাতে ঘিওর উপজেলার নলকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তাহাজ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকারই বাসিন্দা। আজ তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪