| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ০৬:৫১:৪৩:পূর্বাহ্ন  |  ২১১৩ বার পঠিত
ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী সংলগ্ন এলাকায় মুরগিবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনায় প্রায় ৩৫০টি মুরগি মারা গেছে, যার বাজারমূল্য আড়াই লাখের মতো। এ ঘটনায় ট্রাকে থাকা দুই মুরগি সরবরাহকারী আহত হয়েছেন।

আহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্দিবেথ দক্ষিণ পাড়া এলাকার মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরব মেঘনাঘাট এলাকার ‘সোহেল মিয়ার জিদান বয়লার হাউস’ থেকে ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে ট্রাকটি সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর ৬টার দিকে ট্রাকটি ভানুগাছ বাজার এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় ট্রাকের খাঁচায় থাকা ৩৫০টি মুরগি ঘটনাস্থলেই মারা যায়। সরবরাহকারী মোবারক হোসেনের দাবি অনুযায়ী, এতে তাদের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই কিছু স্থানীয় ব্যক্তি সুযোগ বুঝে ট্রাক থেকে অনেকগুলো মুরগি লুট করে নিয়ে গেছে, যা তাদের ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আল আমিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন ও ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হয়েছে। মুরগি লুটের অভিযোগসহ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪