| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না : মাহমুদুল হক রুবেল এমপি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১০:৫৭:৩৫:পূর্বাহ্ন  |  ২২৬২ বার পঠিত
অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না : মাহমুদুল হক রুবেল এমপি

শেরপুর প্রতিনিধি: অপরাধী যে দলেরই হোক ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জুয়াসহ বিভিন্ন অপরাধে যারা জড়িত, তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কোনো দল নেই, যে দলেরই লোক হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তিনি ১৯ এপ্রিল রবিবার বিকেলে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত উপজেলার দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সকল শ্রেণি-পেশার লোকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাআল্লাহ তা অবশ্যই বাস্তবায়ন করব। তিনি বলেন, তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ব্যবসায়ীদেরকে কোনো প্রকার ছাড় না দেওয়ার নির্দেশ প্রদান করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। উপজেলার আইনশৃঙ্খলা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহমেদ রুবেল, মঞ্জরুল ইসলাম প্রমুখ।

ওই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪