| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৫:০২:১৮:অপরাহ্ন  |  ১৫১৮ বার পঠিত
চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

চট্টগ্রামের  প্রতিনিধি: চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি এবং মাস্টার্স পরীক্ষা চলমান আছে বলে জানায় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উত্তেজনা শুরু হয়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে এরমধ্যেই ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে। 

সাধারণ শিক্ষর্থীরা জানায়, কলেজ ক্যাম্পাসের ভবনে জুলাই-আগস্টের গ্রাফিতিতে নিচে লেখা ছিল ‘ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। পরে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে  গুপ্ত লিখে দেয়। এ ঘটনার ভিডিও মামুন তার ব্যক্তিগত আইডিতে প্রচার করেন। পরে বিষয়টিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের উত্তেজনার মধ্যে দিয়ে একপর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার বিষয়ে ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ কলেন, কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল কর্তৃক হামলা হয়েছে। আদর্শিকভাবে দেউলিয়া ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শিক লড়াইয়ের পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করছে।

এ বিষয়ে কলেজের একজন শিক্ষক বলেন, শিক্ষার্থীদের আমরা বুঝিয়েছি, মারামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হলে কলেজের সুনাম ক্ষুণ্ন হবে। তারা বুঝতে পেরে নিজেরাই চলে গেছেন। তবে ১২টার পর থেকে এবং বিকেলের শিফটে কলেজের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন জানান, দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকরা নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪