| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৫:৪২:২৫:অপরাহ্ন  |  ১৪৮৩ বার পঠিত
নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ার চর এলাকায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে  ভাটার সময় নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী শরীফ উল্যা জানান, নদীর পানির স্রোতে ভেসে আসা মরদেহটি বালুর চরে আটকে ছিল। মরদেহটি কিছুটা ফুলে গিয়েছিল, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, নৌপুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তারা বিষয়টি  খতিয়ে দেখছেন। লক্ষ্মীপুরের বড় খেরির নৌপুলিশ তদারকি করছেন। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪