| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৭:০২:৪০:অপরাহ্ন  |  ১৬২৩ বার পঠিত
সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

পাবনার প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) সকালে পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাবার সঙ্গে সিএনজিতে করে যাওয়ার সময় হঠাৎ ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে সড়কে পড়ে গিয়ে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মিৃত তরনীর নাম জেসমিন আক্তার রিতু (১৮)। তিনি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪