| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাখির বাসা দেখতে গিয়ে বিদ্যুতায়িত শিশু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ২১:০২:৩০:অপরাহ্ন  |  ১০৯৫ বার পঠিত
পাখির বাসা দেখতে গিয়ে বিদ্যুতায়িত  শিশু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায় পাখির বাসা দেখতে হাই ভোল্টেজের বিদ্যুতের খুটিতে বিদ্যুতায়িত হয়ে জারিফ (১৩) নামে মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ইউনিয়নের বেপারী বাড়ির পাশে এই ঘটনা ঘটে। জারিফ স্থানীয় মান্দারী সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন শাহমাহমুদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুছ রোকন। তিনি বলেন, এই ঘটনা মোবাইল ফোনে শিশুর মা সংরক্ষিত ওয়ার্ড ইউপি সদস্য মুক্তা বেগম জানিয়েছেন।

শিশুর পিতা শিপন বেপারী বলেন, ঘটনার সময় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার ছেলে পাখির বাসা দেখতে বিদ্যুতের খুটিতে উঠে গুরুত আহত হয়। তাৎক্ষনি এলাকার সম্পর্কে ভাগিনা হাবিবসহ লোকজন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগের চিকিৎসক রেফার করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

শিশুর মা মুক্তা বেগম জানান, চিকিৎসা দেয়ার পর তার ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪