| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরের পুত্রবধূ জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদে মনোনয়ন পেলেন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ২৩:০৩:২৩:অপরাহ্ন  |  ১৩৯৬ বার পঠিত
শেরপুরের পুত্রবধূ জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদে মনোনয়ন পেলেন

শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩৬ জন নারী প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার পুত্রবধূ, বিশিষ্ট করপোরেট লিডার ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

তিনি সাবেক তথ্য সচিব ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মরহুম ব্যারিস্টার এম হায়দার আলীর বড় ছেলে ব্যারিস্টার জিসান হায়দার চৌধুরীর সহধর্মিণী। পারিবারিকভাবে তিনি শেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সুপরিচিত।

দলীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। বড়লেখার গর্বিত সন্তান হিসেবে পরিচিত জহরত আদিব চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা।

পেশাগত জীবনে তিনি একজন অভিজ্ঞ করপোরেট লিডার। ২০২৫ সালের এপ্রিলে দেশের শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৪ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির চিফ লিগ্যাল অফিসার ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

আইন পেশায় তিনি লিংকনস ইন-এর ব্যারিস্টার অ্যাট ল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে প্রশিক্ষণও গ্রহণ করেছেন। টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও আর্থিক খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তার। করপোরেট গভর্নেন্স, রেগুলেটরি কমপ্লায়েন্স ও ডিজিটাল ট্রান্সফরমেশনে তার দক্ষতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজনীতিতেও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বিএনপির বিভিন্ন কার্যক্রমে তার সম্পৃক্ততা রয়েছে।

মনোনয়ন ঘোষণার পর নকলা, নালিতাবাড়ীসহ শেরপুরের বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছেন।

রাজনৈতিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণের সমন্বয়ে তার এই মনোনয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, তিনি জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪